গুলিস্তানে আওয়ামী লীগ ও নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১২ ০৯:৫৮:৫৫


আজ ২৩ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। বুধবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইদিন শর্ত মেনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের পক্ষে বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা সই করা এক চিঠিতে বিএনপির সমাবেশের তথ্য জানানো হয়। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজকে দেওয়া চিঠিতে তাদের দলকে দেওয়া শর্তের কথা উল্লেখ করেছে ডিএমপি।

এম জি