‘খালেদা জিয়া পুড়িয়ে মানুষ মেরেছে, সরকার অবশ্যই বিচার করবে’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১২ ১৩:৪৮:৩৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান বিনা অপরাধে সামরিক সদস্যদের হত্যা করেছে। ২০১৩-১৪ সাথে খালেদা জিয়া পুড়িয়ে মানুষ মেরেছে। বর্তমান সরকার এগুলোর বিচার অবশ্যই করবে।
বুধবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের কান্না এবং অগ্নিসন্ত্রাসের আর্তনাদ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, অগ্নি সন্ত্রাসের জন্য খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাসরা দায়ী। যারা মানবাধিকারের কথা বলে সেসব বন্ধু রাষ্ট্রকে এইসব নির্মমতা দেখে যাওয়ার আহ্বান জানান তিনি।
২০১৩-১৪ সালে দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাসের বিচারের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন তারা। জিয়াউর রহমানের শাসনামলে যেভাবে নির্বিচারে সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়, তার বর্ণনা তুলে ধরেন প্রত্যক্ষদর্শীরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














