রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৯

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৪ ১১:৪৯:৫৯


রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শুক্রবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৩৯৩ পিস ইয়াবা, ১৫৩ কেজি ২১৫ গ্রাম ৮৭ পুরিয়া গাঁজা, ২২৬ গ্রাম হেরোইন ও ৩ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

এম জি