বিজিএমইএ এবং রেডকার্পেট এর মধ্যে চুক্তি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-১৫ ২০:৫৯:০২
বিজিএমইএ ৭ম বিগটেক্স ২০২৩ (বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্ট ও টেক্সটাইল মেশিনারি এক্সপো) এর “ইন অ্যাসোসিয়েশন পার্টনার” হওয়ার জন্য রেডকার্পেট গ্লোবাল লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই প্রসঙ্গে রেডকার্পেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে আয়োজক কমিটি গত ১৩ জুলাই ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে সাক্ষাত করেন এবং সার্বিক সহযোগিতা ও সুষ্ঠুভাবে সম্পাদন নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন রেডকার্পেট এর পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা লুৎফর হোসেন, পরিচালক ও কর্পোরেট অ্যাফেয়ার্স আবদুল্লাহ আল মামুন এবং ডিজিএম-মার্কেটিং মাজাহারুল ইসলাম।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২৬ থেকে ২৮ অক্টোবর ২০২৩ ঢাকার অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত ৭ম বাংলাদেশ আন্তর্জাতিক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপোতে অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। বিজিএমইএ এই গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ও আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান। বাংলাদেশ আন্তর্জাতিক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপোতে বিজিএমইএ-এর অন্তর্ভুক্তি বাংলাদেশের প্রাণবন্ত এবং সমৃদ্ধিশীল পোশাক শিল্পের প্রদর্শনের একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম বলে তারা মনে করেন ।
সমগ্র এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ প্রায় ১২ টি দেশ হতে বস্ত্র ও পোশাক শিল্পের সাথে জড়িত সব ধরনের যন্ত্রপাতি, টেকনোলজি ও এক্সেসোরিস উৎপাদনকারী, সরবরাহকারী, ও আমদানিকারকরা এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে । তারা তাদের পন্যের নতুনত্ব ও এই খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন। যার ফলে বাংলাদেশের শিল্প মালিক, ব্যবসায়ী, উদ্যেক্তা, টেকনিক্যাল এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এবং মার্চেন্ডাইজাররা ভীষন উপকৃত হবে।
দেশীয় ও বিদেশী প্রস্তুতকারক, ডিলার ও সরবরাহ্ কারীরা তাদের কাংক্ষিত ক্রেতা হিসেবে বস্ত্র ও পোশাক খাতের প্রস্তুত কারক, রপ্তানী কারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বি টু বি সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন। আর তাই বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্প এবং সংশ্লিষ্ট খাতের সাথে জড়িত সকল ব্যবসায়ী, শিল্প মালিক, উদ্যোক্তা, টেকনিক্যাল এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এবং মার্চেন্ডাইজারদের নাগালের মধ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতির নতুনত্ব ও খুঁটিনাটি পৌছে দিতে এই প্রদর্শনী গুলো সন্দেহাতীত ভাবে একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। (বিজ্ঞপ্তি)
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














