এককাপ চা খেলেই মিলবে Free Wifi!

প্রকাশ: ২০১৬-০৫-৩১ ১৮:৪৮:৩৯


chennai-free-wifiএক কাপ চা খান। ফ্রি ওয়াই ফাই ব্যবহার করে মনের আনন্দে চ্যাট করুন। এক অদ্ভুত অফার। এমনই লোভনীয় অফারের ঠেলায় খদ্দের সামাল দিতে নাজেহাল হয়ে গিয়েছেন চা ওয়ালা। সারাদিনই তাঁর দোকানে ভিড় রয়েছে। খদ্দেররা আসছেন, চা-কফি খাচ্ছেন। আর মনের আনন্দে ফ্রি ওয়াই ফাই সুবিধে নিচ্ছেন।

এহেন আলাদিন মার্কা ইমেজের চা ওয়ালার নাম রামাকৃষ্ণান। দোকানের নাম রেণু টি-কফিশপ৷চেন্নাই শহরের অন্যতম পরিচিত ব্যক্তি তিনি। রামাকৃষ্ণাণের দোকানে এক কাপ চা বা কফি খেলেই বিনামূল্যে ইন্টারনেট করা যায়। দোকানের খদ্দেরদের মধ্যে বেশরিভাগই স্থানীয় যুবক-যুবতীরা। আর রয়েছে কলেজ পড়ুয়াদের ভিড়।  সবাই চা খান গল্প করেন। ফ্রি ওয়াই ফাই মনের সুখে ব্যবহার করে চ্যাট করেন। দিনকে দিন জনপ্রিয়তা বাড়ছে রেণু টি-কফি শপের। আনলিমিটেট ওয়াই ফাইয়ের জন্য মাসে ১৫০০ টাকা খরচ করেন রামাকৃষ্ণাণ।

তিনি জানান, অভিনব অফারে ব্যবসা বাড়ছে। সবথেকে মজার কথা, তাঁর দোকানের ফ্রি ওয়াইফাই সুবিধা নিতে ১০ কিলোমিটার দূর থেকেও অনেকে চা খেতে আসেন।

বিভিন্ন স্টেশনে, পর্যটন কেন্দ্রে,  তীর্থস্থানে ফ্রি ওয়াই ফাই সুবিধা প্রদান করা হচ্ছে। এই সরকারি উদ্যোগ থেকে কিছুটা বুদ্ধি ধার করে দিব্বি জমিয়ে চায়ের দোকান চালাচ্ছেন রামাকৃষ্ণাণ।

সানবিডি/ঢাকা/আহো