মমেক হাসপাতালে আরও ২৪ ডেঙ্গু রোগী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১৬ ১৫:৫৫:২৩


গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে আটজন বাড়ি ফিরে গেছেন।

রোববার (১৬ জুলাই) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ হোসেন হিরা জানান, বর্তমানে হাসপাতালে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে পুরুষ ৫২, নারী ১৪ ও শিশু রয়েছে ৪ জন। ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকজন অবস্থা কিছুটা খারাপ থাকলেও তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যাসংকট দেখা দিয়েছে। অনেকেরই হাসপাতালের মেঝেতে ঠাঁই হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এম জি