ফেনীতে বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১৯ ১৪:৩২:০২


ফেনীতে পদযাত্রায় পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত আলী বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাফুজুর রহমান বলেন, উক্ত মামলার এজাহারনামীয় আসামি রয়েছেন ৮৮ জন এবং অজ্ঞাতনামা ১৫০০ থেকে ২০০০ জন।

মঙ্গলবার বিকালে ফেনী শহরের জিরোপয়েন্ট এলাকায় এ সংঘর্ষ হয়। হামলায় ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন ও ১০ সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছেন।

এম জি