সিলেটে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৭-২০ ১০:৩৬:২৬
সিলেটের খাগাইলে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর সন্ধ্যাগাও বিদ্যালয়ের সামনে ঘটেছে এই দুর্ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
কে এম নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ভোলাগঞ্জগামি একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও দুজন আহত হন।
তিনি আরও জানান, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কাজী আমির উদ্দিন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













