ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২০ ১৭:৪২:১৯
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস. সাহরা কূকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির পক্ষ থেকে এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।
প্রসঙ্গত, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন কূটনীতিকরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে ও সুষ্ঠুভাবে যেন হয়, বৈঠকে সেই তাগিদ দিচ্ছেন কূটনীতিকরা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














