পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-২১ ১৬:৫১:৪৪
রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহারের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু হলো, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, শুক্রবার দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে দুপুর ২টা পর্যন্ত দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র অফিসার আব্দুর রউফ বলেন, এই স্টেশনে দুটি ডুবুরি দল রয়েছে। একটি দল চাঁপাইনবাবগঞ্জে এবং অন্যটি রাজশাহীতে কাজ করছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













