বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী
আপডেট: ২০১৬-০৬-০২ ১৮:৩১:৫৪
জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকেল ৩টা ৪২ মিনিটে বাজেট প্রস্তাবনা উপস্থাপন শুরু করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী মুহিত।
উপস্থাপন শুরুর কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনে আগামী সরকারের আয়-ব্যয়ের প্রস্তাবিত এ বাজেট প্রস্তাবনা অনুমোদন করে মন্ত্রিসভা।
এ বছরের বাজেটের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এ বছরের বাজেটের আকার ৪৪ হাজার ৯০৫ কোটি টাকা বেশি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে এটি তৃতীয় বাজেট।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














