সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২২ ১৫:২৫:২৭
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুর ২টার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়।
সমাবেশস্থলে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
এর আগে, এদিন সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন। সমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে যায়। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে সোহরাওয়ার্দীর চারপাশ। সমাবেশস্থল থেকে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে, একইদিনে দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যৌথভাবে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আন্দোলনের নামে বিএনপি যাতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ক্ষমতাসীনদের এই কর্মসূচি।
দেশের প্রধান দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














