বগুড়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-২২ ২১:৪৩:০৯
বগুড়ার নন্দীগ্রামে আনসার আলী (৮২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামে ওই বৃদ্ধের নিজ শোবার ঘর থেকে ঝুলন্ত এ লাশ উদ্ধার করা হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে আনসার আলী নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। গত শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি।
শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের ভেতর গিয়ে দেখে, আনসার আলী বাঁশের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













