বিনোদন যন্ত্রে ১০% এর বেশি শুল্ক নয়
প্রকাশ: ২০১৬-০৬-০২ ১৮:১৯:৫৬
বিনোদন শিল্পে আমদানি করা রাইডের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক দিতে হবে না।শর্তসাপেক্ষে আমদানি করা রাইডের ওপর শুল্ক ১০ শতাংশের অতিরিক্ত মওকুফ প্রস্তাব করেছে সরকার।
বৃহস্পতিবার বিকেলে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই প্রস্তাব করেন।
তিনি বলেন, দেশের বিনোদন শিল্পকে এগিয়ে নিতে চায় সরকার। সেই লক্ষ্যে বাজেটে কতিপয় রাইডের আমদানি শুল্ক ১০ শতাংশের অতিরিক্ত মওকুফ করার প্রস্তাব করা হয়েছে।
আমাদের দেশে বিনোদন পার্কগুলোতে দর্শনার্থীদের আনন্দ দিতে নানা ধরণের রাইড আমদানি করা হয়। এই সব রাইড আমদানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে চুক চুক ট্রেন, মেরি-গো রাউন্ড, সুপার চেয়ার, বাম্পার কার, হর্স রেসিং, জেব্রা রেসিং, ফেরি হুইল, হেলিকপ্টার, রোলার কোস্টার, টাওয়ার চ্যালেঞ্জার, স্কাই ড্রপ, ম্যাজিক উইন্ড মিল, পাইরেট শিপ ও ফ্লাইং ডিসকো, ফিউচার ওয়ার্ল্ডের বাম্পার কার, হুইল উইন্ড ক্যাভেলিয়ার, ডাঙ্কার্ড বক্সি, সুপার সুইং, ডবল ডেকার।
বিনোদনের অংশ হিসেবে আরও আনা হয়, এয়ার বাইসাইকেল, ভয়েজার বোট, স্পিড বোট, জেট ফাইটার বোট, সোয়ান বোট, সিপ ক্যাসেল, স্পিনিং ক্যাসেল, চাইল্ড ক্যাসেল প্রভৃতি।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














