পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ গ্রেপ্তার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২৩ ১৫:২৩:৪২
রাজধানীর শ্যামপুর এলাকা হতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দীর্ঘদিন পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রোববার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ বিষয় নিশ্চিত করে র্যাব।
জানা যায়, শনিবার (২২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে মানবতাবিরোধী অপরাধে কমপ্লেইন রেজিষ্ট্রার ক্রমিক নং-৪৪, ১৬ নভেম্বর ২০১৪ ও বিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ এর মামলা নং ০২/২০২২ এর গ্রেপ্তাইর পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়া (৬৫), পিতা- মৃত আব্দুল হান্নান মিয়া ওরফে চোনা মোল্যা, সাং- সাধুহাটি, থানা- কাশিয়ানী, সাবেক মহকুমা বর্তমান জেলা- গোপালগঞ্জ’কে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে বলে স্বীকার করে। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













