সুনামগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-২৪ ১০:০৭:৫৫


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামে ও দুপুরে জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামের রায়হান মিয়া (২) ও জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামের মায়মনা আক্তার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নোয়াবাড়ী গ্রামে সাকো পারাপারের সময় মায়মুনা আক্তার সাঁকো থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে একই দিন রাতে সাঁকোর নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে দুপুরে জয়কলস সড়কহাটি গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে রায়হানের মৃত্যু হয়। পরে টের পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়নের সাবেক সদস্য মোছা. রুকাইয়া বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

এম জি