সীমান্ত থেকে অস্ত্র কিনে মজুদ করছে বিএনপি: কাদের
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৭-২৫ ১৭:০৭:৫৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তারা সীমান্ত থেকে অস্ত্র কিনে মজুদ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আওয়ামী লীগ কোনো সংঘাতে যাবে না।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তাকে দেখতে ভালো মানুষ মনে হলেও মুখে বিষ। কি বাজে ভাষায় বক্তৃতা করে!
ওবায়দুল কাদের জানিয়েছেন, জনমত জরিপে শতকরা ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখে। আসছে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। শোকের মাস আগস্টে সাংগঠনিকভাবে কর্মসূচি পালনে চাঁদাবাজি করা যাবে না বলেও নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদাল চৌধুরী, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














