বাজেটের সার্বিক মূল্যায়ন তুলে ধরে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আপনার যদি একটা লক্ষ্য থাকে, আর সেই লক্ষ্য যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে তির চালাতে হবে এবং তার জন্য একটা ধনুক থাকতে হবে। আমাদের দেশে ধনুকটা হলো আয় আর তিরটা হলো ব্যয়। আমরা তির-ধনুকে সেই শক্তি দেখতে পাচ্ছি না। এই তির-ধনুক দিয়ে ওই লক্ষ্যভেদ করা যাবে বলে এখনো মনে করা যাচ্ছে না।’
বাজেটকে তির-ধনুকের সঙ্গে তুলনা সিপিডির
প্রকাশ: ২০১৬-০৬-০৩ ১৪:৩৯:৩৪
প্রস্তাবিত বাজেটের আয় ও ব্যয় কাঠামোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটিকে তির-ধনুকের সঙ্গে তুলনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাজেটে প্রবৃদ্ধিসহ যেসব অর্জনের কথা বলা হয়েছে সেগুলোকে লক্ষ্যভেদী নিশানার সঙ্গে তুলনা করে সিপিডি বলছে, এই তির-ধনুক দিয়ে লক্ষ্যভেদ করা যাবে না। এখানে আয়কে ধনুকের সঙ্গে আর ব্যয়কে তিরের সঙ্গে তুলনা করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














