‘পর্যাপ্ত ফোর্স থাকলে সমাবেশের অনুমতি, অন্যথায় না’

আপডেট: ২০২৩-০৭-২৭ ১৪:৩৬:৩৩


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তাজিয়া মিছিল ও দুটি ভিভিআইপি কর্মসূচি আছে, নিরাপত্তায় পর্যাপ্ত ফোর্স থাকলে বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, অন্যথায় না।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার সাত থেকে আটটি তাজিয়া মিছিল আছে। নিরাপত্তার হুমকি থাকতে পারে। সেটিও গুরুত্বপূর্ণ। এ ছাড়া শুক্রবার দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে। আমরা এসব বিষয় সামনে রেখে চিন্তা করছি।

তিনি বলেন, সব সরকারি ছুটির দিন এক নয়। আমরা গোয়েন্দা সংস্থা, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে জানাব।

ডিএমপি কমিশনার আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে, মামলা আছে; তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

এম জি