বরিশালে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

আপডেট: ২০১৬-০৬-০৪ ১৪:৪৮:০৬


trackবরিশালে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কালাম মোল্লা (৩৫) ও সালাউদ্দিন ব্যাপারী (৪০)।

গৌরনদীর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে যাওয়া ট্রাকটি মাহিলারা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ওই স্থানে থাকা দুই পথচারী ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের বাড়ি ওই এলাকাতেই।

সানবিডি/ঢাকা/এসএস