স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-২৯ ১৯:২৮:৪৭


স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অডিট কমিটির ১১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে কমিটির চেয়ারম্যান গোলাম হাফিজ আহমেদ-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ এবং নজমুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

এএ