পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-০১ ১১:৫১:৫৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ওই ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের কাল্টুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন, পূর্ব কাদমা গ্রামের মাজেদুল রহমানের ছেলে মোরসালিন (৭) ও একই এলাকার আশিক বাবুল হোসেনের ছেলে আতিকুর রহমান আশিক (৭)।
চেয়ারম্যান সফিকুল ইসলাম মণ্ডল জানান, সোমবার সন্ধ্যায় মোরসালিন ও আশিক বাড়ির পাশের পুকুরে নেমে গোসল করছিল। একপর্যায়ে সবার অজান্তে পানিতে ডুবে যায় তারা। এ সময় অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সোমবার সন্ধ্যায় পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













