খারাপ সিডি ও ডিভিডি দিয়ে ৭টি জিনিস করতে পারেন

প্রকাশ: ২০১৬-০৬-০৪ ১৮:৪৮:৪৬


বাড়িতে ডাঁই হয়ে জমে রয়েছে একগাদা পুরনো সিডি বা ডিভিডি যেগুলি আর চলে না? জঞ্জাল বলে ফেলে দেওয়াই যায় কিন্তু নীচের এই ১০টি আইডিয়া দেখার পরে না হয় সিদ্ধান্ত নিন। বলা যায় না, মত পালটে ফেলতেও পারেন—

 চাঁদমালা

১) সবচেয়ে সোজা হল একটি চাঁদমালা বানিয়ে ফেলা। অন্য চাঁদমালার চেয়ে এই ডিভিডি চাঁদমালা অনেক বেশি শক্তপোক্ত হবে আর বাজার থেকে কিনতেও হবে না।

উইন্ড-চাইম
২) বন্ধুবান্ধবদের বাড়ি থেকে প্রচুর ফেলে দেওয়া সিডি জোগাড় করুন। পাড়ার দোকান থেকে চাইলে একটা সিডি হোল্ডারও পেয়ে যেতে পারেন। তারপর একটু রং চড়ানো আর একটু সুতো দিয়ে বাঁধা-ছাঁদা। তৈরি হয়ে যাবে মিষ্টি উইন্ড-চাইম।

পিক
৩) খোঁজখবর করে একটি পিক পাঞ্চ যদি কোথাও পেয়ে যান, তবে পুরনো সিডি থেকেই তৈরি করে ফেলতে পারেন মজাদার গিটার পিক। যদি ক্রেডিট কার্ড থেকে বানানো যায় তবে পুরনো সিডি থেকে কেন নয়?

ল্যাম্পশেড
৪) সব পুরনো সিডি একসঙ্গে সিডি হোল্ডারে পাইল করে প্রথমে ড্রিল করতে হবে তিনটি পয়েন্টে। এর পর ওই ড্রিল বরাবর ঢুকিয়ে দিন তিনটি স্টিলের পাইপ এবং শক্ত করে নাটবল্টু দিয়ে এঁটে দিন। তার পর বসিয়ে দিন একটি ল্যাম্প বেসের উপর। অভিনব ডিজাইনের ল্যাম্পশেড তৈরি।

কোস্টার

৫) সবচেয়ে সোজা হল সিডিগুলিতে রংবেরঙের ক্রাফট পেপার পেস্ট করে সেগুলিকে সোজা কোস্টার বানিয়ে ফেলা।

পর্দার পুল ব্যাক

৬) পর্দার পুল ব্যাক বেশিরভাগই কেনেন বাজার থেকে আবার অনেকে এমনি বাটারফ্লাই হেয়ার ক্লিপ লাগিয়েই কাজ সারেন। আর একটু সৃষ্টিশীল কিছু করতে চাইলে সিডির মাঝখানটি ড্রিল করে একটা রিংয়ের মতো বানিয়ে নিন। তার পর সুন্দর ফেব্রিক দিয়ে আগাগোড়া মুড়ে নিন। চাইলে কিছু ডেকরেটিভ ফ্লাওয়ারও বসাতে পারেন। এগুলি রেডিমেড পাওয়া যায় স্টারমার্ক বা বড় কোনও ক্রাফট শপে। তার পর ছবির মতো করে গুছিয়ে নিন পর্দা।

দেওয়ালঘড়ির ডায়াল
৭) সিডিকে বানিয়ে ফেলতে পারেন দেওয়ালঘড়ির ডায়াল। তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু জিনিস লাগবে সম্পূর্ণ ঘড়িটি বানাতে। সঙ্গের ছবিটি একটি অসাধারণ নমুনা।