ছাত্র অধিকার পরিষদের সভাপতি গ্রেপ্তার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০২ ১৬:০২:০৪
বিস্ফোরক আইনের একটি মামলা এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
এর আগে, মঙ্গলবার মধ্য রাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় সেখান থেকে বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।
এ ঘটনায় বুধবার ভোরে এক সংবাদ সম্মেলন করে বিন ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ করেন নুর। পরে অবশ্য দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিন সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দুপুরের পর ইয়ামিনকে আদালতে হাজির করা হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














