সিডিবিএল এর সাবেক এমডি হাবিবুস সামাদ আর নেই
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-০৪ ২২:০৯:৪৪
সিডিবিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতিসন্তান হাবিবুস সামাদ এফসিএ শুক্রবার (৪ আগস্ট) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
তার পিতা মরহুম মুহিবুস সামাদ ছিলেন এমএলএ ও তার চাচা মরহুম এম এ সামাদ ছিলেন বীমা ব্যক্তিত্ব ও বিজিআইসি’র প্রতিষ্ঠাতা। হাবিবুস সামাদের সহধর্মীনি শাহিন সামাদ দেশের খ্যাতিমান কন্ঠশিল্পী।
তিনি সিলেট রত্ন ফাউন্ডেশন এর আজীবন সদস্য। তার মৃত্যুতে সিলেট রত্ন ফাউন্ডেন শোকাহত।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














