বেসিক ব্যাংকের উদ্যোগে এগ্রো-ফুড প্রসেসিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৬-০৬ ২০:২১:২২
বেসিক ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের উদ্যোগে ব্যাংকের নারী উদ্যোক্তাদের নিয়ে এগ্রো-ফুড প্রসেসিং বিষয়ে প্রশিক্ষণ পরবর্তী এক মতবিনিময় সভা রোববার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মোঃ ইকবাল, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগন এবং নারী উদ্যোক্তা ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের নিয়মিত কার্যাবলীর অংশ হিসেবে দক্ষ ও নতুন নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ব্যাংকিং সহায়তার মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করার ব্যাপারে একটি টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এসব উদ্যোক্তারা গত এপ্রিল মাসে অনুষ্ঠিত ‘হ্যান্ড অন ট্রেনিং ; আপ-ভ্যালুয়িং এগ্রো-ফুড এন্টারপ্রাইজ অফ সিলেক্টেড ব্যাংক-অ্যাসিস্টেড ওমেন’স গ্রুপ’ শীর্ষক একটি আন্তর্জাতিক ট্রেনিংয়ে অংশগ্রহন করে। সিরডাপের তত্তাবধানে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো আগ্রহী, উদীয়মান ও বেকার নারীদের দেশীয় বহুল উৎপাদিত মৌসুমি ফল ও শস্যসমূহকে ফুড প্রসেসিং-এ রূপান্তরের প্রক্রিয়া ও বাণিজ্যিক উৎপাদন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি বিষয়ক ব্যাবহারিক শিক্ষার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
প্রশিক্ষণে সহজপ্রাপ্য ও সুলভ দেশীয় ফল ও শস্য যেমন- কাঁঠাল, কলা, পেয়ারা, তরমুজ, তেঁতুল, আদা, রসুন, করলা, কলাগাছ প্রভৃতি দিয়ে মোট ১২ ধরনের প্রসেসডফুড যেমন-জ্যাম, জেলী, ক্যান্ডি, চিপস, ¯œ্যাকস, জ্যুস, ক্রেকারস, কুকিস ইত্যাদি হাতে কলমে তৈরি করে দেখানো হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














