কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-০৮ ১০:৫২:৪৯


ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. শেখ মিলন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ মিলনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আসিফ ইকবাল বলেন, সোমবার রাত ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাজতি শেখ মিলনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে রাত ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসিফ ইকবাল বলেন, মৃত শেখ মিলনের বাবার নাম শাহনাল কসাই। তিনি কেন্দ্রীয় কারাগারে কোন মামলার হাজতি ছিলেন সে বিষয়ে আমার জানা নেই। হাজতি নং ৩৮৮/২৩।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এম জি