ডোবায় পড়ে শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-০৯ ১০:৫৪:৩০
মাদারীপুরে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে রায়হান নামে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ফেরদৌস মাতুব্বরের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান দুপুরে পরিবারের স্বজনদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খেলতে গিয়ে রায়হান নামের একটি শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













