বরিশালে নারী আড্ডা দলের বিনিময় সমাবেশ

প্রকাশ: ২০১৬-০৬-০৭ ১১:২৭:৩৯


 

Barisal. 07-06-16বরিশাল নগরীতে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আভাস- এলএইচডিপি প্রকল্পের আয়োজনে এবং অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় গতকাল সোমবার (৬ জুন’২০১৬) কাশিপুর ২৯নং ওয়ার্ডের ইছাকাঠি কলোনী মাঠে ১৫টি নারী আড্ডা দল এবং ১০টি কিশোর-কিশোরী দলের সদস্যসহ মোট ১০০ জনের সমন্বয়ে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।

শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আভাস’র প্রজেক্ট কোঅর্ডিনেটর এসএম সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউপি সদস্যা জাহানারা বেগম, হোসনেয়ারা বেগম ও সেতারা বেগম এবং নারী আড্ডাদলের সভানেত্রী জায়েদা বেগম, শাহিদা বেগম, পিয়ারা বেগম, নার্গিস বেগম, শিমুল বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন আভাস’র মনিটরিং অফিসার তৌহিদ উদ্দীন আহমেদ, এলএইচডিপি প্রকল্পের একাউন্টেন্ট কাম ট্রেনিং অর্গানাইজার মো. হাসান তালুকদার, প্রজেক্ট ফ্যাসিলিটেটর খায়রুন্নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আকতার। সমাবেশে নারী আড্ডা এবং কিশোর-কিশোরী দলের সদস্যরা নিজেদের দলের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে সকল শিক্ষণীয় বিষয়গুলো আয়ত্ত করেছে সেই অভিজ্ঞতাগুলো এবং তাদের অর্জনসমূহ সকলের মাঝে তুলে ধরেন।

তারা বলেন, নারী ক্ষমতায়নের জন্য প্রয়োজন সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ। সমাবেশে নারী আড্ডা দলের সদস্যদের জন্য চকলেট দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কিশোর দলের জন্য চেয়ার সিটিং খেলা এবং কিশোরীদের জন্য ভারসাম্য দৌড় (মার্বেল দৌড়) প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সকল খেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী ছাড়াও সকল অংশগ্রহণকারীদের পুরষ্কৃত করা হয়।

সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস