শিক্ষককে খুন: ৫ আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-১০ ১৫:০৬:৩৫


ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষককে খুনের মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় দেন।

অ্যাডভোকেট সঞ্জীব সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে এ রায় দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এম জি