আবর্জনার স্তূপে উদ্ধার সদ্যোজাত শিশু
প্রকাশ: ২০১৬-০৬-০৭ ১৩:২২:২১
সরু গলির ভিতর থেকে আসছিল কান্নার আওয়াজ। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল একটি সদ্যজাত কন্যা সন্তান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার তিলজলা থানা এলাকার ছয়-বি ও ছয়-সি কুষ্ঠিয়া রোডের মাঝে একটি সরু গলিতে। স্থানীয় ক্লাবের ছেলেদের তৎপরতায় এদিন ভোরবেলায় ওই শিশুটি উদ্ধার হয়।
রোজা শুরুর দিনে মুসলিম অধ্যুষিত এলাকায় উদ্ধারহওয়া এই শিশুকন্যার নাম রাখা হয়েছে রোজা। শিশুটিকে স্থানীয় চিত্ত্রঞ্জন সেবা সদনে ভরতি করা হয়েছে। খবর দেওয়া হয়েছে পুলিশকেও। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে তিলজলা থানার পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














