জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-১০ ১৬:৩৬:৪৩
দেশের ১৭তম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে পেটেন্ট, শিল্প নকশা ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমানের সাক্ষরিত সনদে নাটোরের কাঁচাগোল্লাকে জিআই স্বীকৃতির অনুমোদন দেওয়া হয়।
কাঁচাগোল্লাকে ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নাটোরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে।
প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার বিকৃতি ঠেকাতে এবং এর ভৌগলিক উদ্ভাবন স্থানের স্বীকৃতি চেয়ে চলতি বছরের ৩০ মার্চ মাসে আবেদন করেছিল নাটোরের জেলা প্রশাসন। বিষয়টি যাচাই-বাছাই শেষে ১৭তম ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় ছানার তৈরি নাটোরের কাঁচাগোল্লাকে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













