ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৬

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৩ ১০:২২:১১


রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৪০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৫ গ্রাম ১৯০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম আইস ও ১৫০ মিলি ভোটকা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।

এম জি