ধামরাইয়ে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

প্রকাশ: ২০১৬-০৬-০৭ ১৯:৪১:৫৫


Shaver20160607124922ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সূতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার এসআই শাহীনুর জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী সেবা গ্রীণ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় দুটি মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারা যান। একটি মোটরসাইকেলে মাগুরা থেকে জাহাঙ্গীর ও শিউলী পারভেজ ঢাকার উদ্দেশ্য আসছিলেন। আরেকটি মোটরসাইকেল আরোহী স্থানীয় রহমান উল্লাহ সূতিপাড়ার বাসিন্দা। সে কৃষি কাজ করত।

নিহত শিউলী পারভেজ মাগুরায় একটি ডিগ্রি কলেজের প্রভাষক ও স্বামী জাহাঙ্গীর হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের বাড়ি মাগুরার মধুখালী থানা এলাকায়। এ ঘটনায় ধামরাই থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।

সানবিডি/ঢাকা/আহো