ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৮-১৪ ১০:২৮:০৯


রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে থানার ধোলাইপাড়ে এ ঘটনা ঘটে।

সোহেলকে হাসপাতালে নিয়ে আসা মোশারফ নামে এক ব্যক্তি জানান, সোহেল ধোলাইপাড় এলাকায় যাত্রী ওঠানোর লাইনম্যান হিসেবে কাজ করতেন। সকালে ডিউটি করার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে অবগত করেছি।

এম জি