ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৪ ১১:০৩:৩৩


রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৫৪.৫ গ্রাম ২৯ পুরিয়া হেরোইন ও৭২ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

এম জি