কেরানীগঞ্জে কারখানায় আগুন, ৪ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-১৫ ০৯:৩১:১৩


রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এম জি