আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-১৫ ১২:২৮:০৩
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে একদিনের জন্য যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমদানি রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে একদিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













