পদত্যাগের খবরে যা বললেন বিএসইসি চেয়ারম্যান
প্রকাশ: ২০২৩-০৮-১৬ ২১:২৭:০০
ফাইল ছবি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বুধবার (১৬ আগস্ট) দুপুরে এমন সংবাদ ছড়িয়ে পড়ে পুঁজিবাজারে। তবে প্রকৃতপক্ষে এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, আজ দুপুরে আমি জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছি, ঠিক তখনি আমাকে ফোন করে কয়েকজন শুভাকাঙ্ক্ষি বলে- আপনি নাকি পদত্যাগ করছেন? আমি অবাক হলে বললাম, আমি পদত্যাগ করছি। আমি জানি না।
তিনি বলেন, এটি সম্পূর্ণ গুজব, স্বার্থান্বেষী মহল এই গুজবটি ছড়িয়েছে। তাঁরা মার্কেটের ভালো চায় না।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













