চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৮-১৭ ১৩:০২:১৬


চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে সুপারের কার্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৪আগস্ট) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এম জি