একজন মেয়ে অন্য মেয়ের মধ্যে যা খোঁজে!
প্রকাশ: ২০১৬-০৬-০৮ ২০:১২:৪৯
সামনের মেয়েটিকে খতিয়ে দেখা কম বেশি সব মেয়েরই অভ্যাস। এ নিয়ে ছেলেদের মনে কোনও সংশয় নেই! তবে, মেয়েরা মোটেই এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শোনা মাত্রই ‘রে রে’ করে উঠবে। একটু নিজের সঙ্গে মিলিয়ে দেখুন তো, সামনের মেয়েটিকে কি আপাদমস্তক একবার চোখ বুলিয়ে নেন না আপনি? মানুন আর না মানুন, এটাই কিন্তু বাস্তব। আসলে মেয়েরা অন্য মেয়েদের মধ্যে এগুলোই দেখে নেন।
মুখ: প্রথমেই চোখে পড়ে সামনের মেয়েটির মুখের ভঙ্গিমা। তাঁর মুখটা কি হাসি হাসি, কোনও কারণে রেগে আছেন নাকি দুঃখ লুকোতে চাইছেন!
ওজন: শুনতে বড় অদ্ভুত লাগলেও সামনের জনের ওজনটা মেপে নেওয়া কম বেশি সব মেয়েদেরই প্রকৃতির মধ্যে পড়ে। মেয়েটি তাঁর থেকে স্লিম, না কি স্থূল নাকি বড্ড রোগাটে— এটা নজরে পড়তেই হবে।
স্টাইল: কে কী ভাবে ব্যাগটা নিয়েছে, কে কী রকম জামা-কাপড় পরছেন এ সব কি এই তালিকা থেকে বাদ দেওয়া যায়! এটাই তো প্রধান আকর্ষণ মেয়েদের।
জুতো: হুঁ! জামা-কাপড়, ব্যাগ তো গেল। এ বার মেয়েটি কেমন জুতো পরেছেন তা চট করে একবার চোখ বুলিয়ে নিতেও ছাড়েন না কেউই।
চুল: ওরে বাবা! হেয়ার স্টাইলটাও কি বাদ দেওয়া যায় নাকি। সব কিছু খতিয়ে দেখা চাই-ই। আর দেখতে হবে কার চুলের কোয়ালিটি বেশি ভাল।
পারফিউম: কার পারফিউমের গন্ধটা তুলনামূলক ভাল তা একবার যাচাই করবেন না বুঝি! তাঁর পারফিউমটা কোন ব্র্যান্ডের তাও চেনার মরিয়া চেষ্টা করেন অনেকেই।
মেকআপ: চোখের সাজটা ঠিকঠাক কিনা, লিপস্টিকের রং-টা বেমানান কি না, সব মেপে নিতে হবে।
বয়ফ্রেন্ড: আর তাঁর সঙ্গে যদি সঙ্গী থাকেন তা হলে তো কথাই নেই। মেয়েটির সঙ্গে তাঁকেও সুযোগ বুঝে এক ঝলক দেখে নিতে ভোলেন না কেউই।
ত্বক: সামনের মেয়েটি যদি খুব সুন্দর ত্বকের অধিকারী হন তা হলে যেমন মনটা একটু খারাপ হয়ে যায়, আবার উল্টোটাও ঠিক।
মোবাইল ফোন: নজর এড়িয়ে যায় না বার বার নেড়েচেড়ে দেখা মোবাইল ফোনটাও। কোন ব্র্যান্ডের ফোন, কত দামই বা হতে পারে সেটির, হিসাবটা মনে মনে কষে ফেলতে কত ক্ষণ!
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














