জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-১৮ ২০:১৩:৩৬


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা জেলার সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেক গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) সাতক্ষীরা সদর থানাধীন আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, জামায়াত নেতা আব্দুল খালেকের নামে নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে দুপুরে নিজ বাড়ি থেকে জেলা ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করে।

এএ