‘ঝিনাইদহে পুরোহিতের খুনিরা শনাক্ত’

প্রকাশ: ২০১৬-০৬-০৯ ২০:৩৩:১৭


ঝিনাইদহঝিনাইদহের সদর উপজেলার করতিপাড়ায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এই তথ্য জানান।

তিনি বলেন, ‘পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। অচিরেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষাভাগাড় এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলি ওরফে নন্দকে (৬৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আনন্দ গোপাল সদর উপজেলার কোরতিপাড়া গ্রামের বাসিন্দা।

সানবিডি/ঢাকা/আহো