রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-২২ ১৬:৩৪:৪৪
খুলনার রূপসায় বিদ্যুতের তারে জড়িয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে ও রাতে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের একটি মাছের ঘেরে ঘটনাটি ঘটে।
মারা যাওয়ারা হলেন- মোদাচ্ছের শেখ (৪৮) ও ইকবাল শেখ (৩২)। তারা আনন্দনগর গ্রামের সরোয়ার শেখের ছেলে। দুই ভাই ঘের ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঘেরে যাচ্ছিলেন ইকবাল শেখ। এ সময় জের আলী শেখের ঘেরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান ইকবাল শেখ। রাত সাড়ে ১১টার দিকে ছোট ভাইকে খুঁজতে বের হন বড় ভাই মোদাচ্ছের শেখ। এসময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













