পাবনায় সেবাশ্রমের কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০৬-১০ ১৯:৫৭:১০


Kupiye-Hottya-sm20160610070543পাবনা জেলার হেমায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের কর্মী নিত্যানন্দ পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১০ জুন) ভোর ৫টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

স্থানীয় সূত্র জানায়, মন্দিরের কাজ শেষ করে নিত্যানন্দ ভোরে রাস্তায় হাঁটতে বের হন, তখন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো