রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৯
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-২৫ ১২:২৬:২৩
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭৬৮ পিস ইয়াবা, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল ও ৮০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে বলে জানান ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













