ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-২৭ ১৩:৩৫:১৮


কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ওই লাইনে এ ঘটনা ঘটে।

ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মাস্টার মো.ইউসুফ মিয়া জানান, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। পরে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানো সময়ে হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও জানান, ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য ভৈরব স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ করছেন।

এম জি