৩ মেয়েকে ধর্ষণ করিয়ে পর্ন বানালেন ‘বাবা’

প্রকাশ: ২০১৬-০৬-১১ ১৩:০৪:৩২


প্রতীকি ছবি
প্রতীকি ছবি

নিজের তিন কিশোরী মেয়েকে ধর্ষণ করিয়ে পর্ন বানালেন যুক্তরাষ্ট্রের এক বাবা। ৬৩ বছর বয়স্ক এই বাবা নিজের মেয়েদের যৌন নিপীড়ন করে চাইল্ড পর্নোগ্রাফি তৈরি করেছেন। এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ বাবাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। বিচারক এই ঘটনাকে তার দেখা সবচেয়ে ভয়াবহ অপরাধ বলে বর্ণনা করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, নিজের মেয়েদের ওপর এমন যৌন নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলো।

জানা যায়, ধর্ষণের শিকার ওই তিন কিশোরীর একজনের বয়স ১২, একজনের ১৪, আরেকজনের ১৬। এই বয়সেই জীবনের সবচেয়ে খারাপ সময়টা কাটিয়ে ফেলেছে তিনজনই। হয়েছে জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা।

এই তিন কিশোরীকে পর্নগ্রাফারদের কাছে বিক্রি করে দিয়েছিলেন তাদের বাবা। তারপরের সময়টা বড় যন্ত্রণার। নিত্যদিন তাদের ওপর যৌন নিপীড়ন, নির্যাতন এমনকি তাদের দিয়ে চাইল্ড পর্নোগ্রাফি তৈরি করা হয়।

২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১২ সালের অগাস্ট মাস পর্যন্ত এক নিদারুণ পৈশাচিক অত্যাচার চলেছে তিন বোনের ওপর। বিষয়টা পুলিশের নজরে আসে স্কুলের একটি অভিযোগ থেকে। স্কুলের পক্ষ জানানো হয়েছিল, এই তিন বোন বঞ্চনার শিকার। তাদের কিছু শারীরিক সমস্যাও রয়েছে। দীর্ঘদিন তারা স্কুলে যাচ্ছে না।

পরে এই ঘটনার তদন্তে নামে যুক্তরাষ্ট্র পুলিশ। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, এই তিন কিশোরীর বাবা তাদের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তারপর ওদের উপর চলে ধর্ষণ, যৌন অত্যাচার।

২০১৩ সালে গ্রেফতার হওয়া বাবার বিরুদ্ধে মেয়েদের ওপর যৌন অত্যাচার, তাদের দিয়ে চাইল্ড পর্নোগ্রাফি তৈরি করার অভিযোগ আনা হয়। বাবার বিরুদ্ধে আনা এসব অভিযোগ আদালতে প্রমানিতও হয়।

পরে এই ঘটনায় অভিযুক্ত বাবাকে আজীবন কারাদণ্ড দেয় আদালত। এ বিষয়ে বিচারক বলেন, এর চেয়ে ভয়াবহ ও গুরুতর অপরাধ আমার ৩০ বছরের কর্মজীবনে আগে দেখেনি।

সানবিডি/ঢাকা/এসএস