ঘোষণার বহির্ভূত পণ্যচালানে ৩৮ কোটি টাকার রাজস্ব আয়
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-৩০ ১৯:৫৫:৩২
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল পণ্যচালান লক করে কায়িক পরীক্ষায় ঘোষণা বহির্ভূত পণ্য চালান থেকে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করেছেন। সেই সাথে যাত্রীদের ব্যাগজ তল্লাশী করে ৩ কোটি ৪৮ লাখ টাকার স্বর্ণ আটক করেছেন। গত ছয় মাসে এসব পন্য আটক করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েক আরেফীন জাহেদী।
গোপন সংবাদের ভিওিতে পন্য চালানগুলো কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা যৌথভাবে কায়িক পরীক্ষা করে সরকারের অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়। ইতিপূর্বে বেনাপোলে কাস্টমস গোয়েন্দায় একজন সহকারী পরিচালক দায়িত্ব পালন করতেন। বর্তমানে একজন উপ-পরিচালক দায়িত্ব পালনের পর গত বছরের তুলনায় এ বছর রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হচ্ছে।
গত ৫ আগস্ট বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক গোপন সংবাদ পেয়ে ২ টি মাছের চালন আটক করে। পরে তা পরীক্ষা করে ৫ টন ঘোষনাতিরিক্ত ও মিথ্যা ঘোষনার সুইট ফিস জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারককে ২০০ শতাংশ জরিমানা করে ২টি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করেন। যার আমদানিকারক ছিলেন,বুলবুল ট্রেডার্স ও এসএম কর্পোরেশন। বাতিলকৃত সিএন্ডএফ এজেন্টরা হচ্ছেন, রহমত ইন্টারন্যাশনাল ও সোনালী সিএন্ডএফ এজেন্সি লি:।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েক আরেফীন জাহেদী বলেন, মিথ্যা ঘোষণায় সরকারের রাজস্ব ফাঁকি রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে রাজস্ব ফাঁকি রোধে গোয়েন্দা অভিযান জোরদার করা হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













