গণতন্ত্রের লড়াইয়ের অন্তরায় আ.লীগের ‘পুলিশ বাহিনী’ ও ‘বিচারক লীগ’: আমীর খসরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০১ ১৯:০৩:১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের লড়াইয়ের প্রধান অন্তরায় আওয়ামী লীগের দলীয় ‘পুলিশ বাহিনী’ ও ‘আওয়ামী বিচারক লীগ’।
শুক্রবার (১ সেপ্টেম্রব) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির সৃষ্টি হয়েছিল দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। তাই আবারও গণতন্ত্র ফিরে পাবার আন্দোলন শুরু করেছে দলটি।
এ সময় ড. মঈন খান বলেন, গুম-খুন দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না। তাই এক দফা আন্দোলনের মাধ্যমে একদলীয় স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














